• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন |

জয়পুরহাট প্রেমের টানে প্রেমিকা ও প্রেমিকের আত্মহত্যা

জয়পুরহাট প্রতিনিধি, ১১ মার্চ।। জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাজনুবা নাভিলা নীড় (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে তার শয়ন কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাজনুবা নাভিলা নীড় পৌর এলাকায় আরাফাত নগরে ভাড়াটিয়া আব্দুস সামাদের মেয়ে।

এরপর তাজনুবা’র মৃত্যুর খবর পেয়ে তার প্রেমিক কলেজ ছাত্র ইমরান হোসেন নিজ বাড়িতে আত্মহত্য করতে কয়েক দফা চেষ্টা করলেও পরিবারের সদস্যরা সচেতন থাকায় তার আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হয়। এ অবস্থায় পর্যাপ্ত পরিমানে মাদক সেবন করে অচেতন হলে ইমরানের বাবা মঙ্গলবার রাতেই তাকে শহরের ট্রাক টার্মিনাল চত্ত্বরে চেতনা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করে দেন।

ইমরান জয়পুরহাট শহরের মাদারগঞ্জ এলাকার ফরিদ হোসেনের ছেলে। সে জয়পুরহাট মহাবিদ্যালয়ের (সাবেক শহীদ জিয়াউর রহমান কলেজ) এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

বুধবার সকাল ১০টায় ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে থেকে পুলিশ ইমরানের ঝুলন্ত লাশ উদ্ধার করে। ইমরানের হাতে স্কুলছাত্রী নাভিলার নাম লেখা ছিলো এবং মৃত‌্যু আগে নাভিলার একটি চিরকুটও পুলিশ উদ্ধার করে।

পুলিশ পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খান জানান, ‘দু’টি আত্মহত্যার মুটিভ দেখে ধারনা করা যাচ্ছে প্রেম ঘটিত কারণে দুজনেই আত্মহত্যা করেছে।’ ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ