• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |

নীলফামারীতে আল্লাহর দলের কেন্দ্রীয় তত্বাবধায়ক সাইফুলসহ গ্রেফতার-২

সিসি নিউজ, ১২ মার্চ।। নীলফামারীর জলঢাকা থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আল্লাহর দলের দুই নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলণ কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।
আটককৃতরা হলেন, সংগঠনের কেন্দ্রীয় তত্বাবধায়ক সাইফুল ইসলাম ও নীলফামারী জেলা প্রচার সম্পাদক জিকরুল হক।
পুলিশ সুপার জানান, বুধবার রাত পৌণে ১২টার দিকে নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে জেলার জলঢাকা পৌর এলাকার বগুলাগাড়ী বারঘড়িপাড়ার জনৈক মিলনের বাড়িতে আল্লাহর দলের কয়েকজন সদস্য একত্রিত হয়। খবর পেয়ে ডিবি ও জলঢাকা পুলিশের একটি দল বাড়িটিতে অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেফতার করে। পরে সাইফুলকে নিয়ে অভিযান চালিয়ে জিকরুল হককে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও সাতটি মোবাইল সিম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা ২০০৭ সালে গ্রেফতার হওয়া আল্লাহর দলের নেতা জঙ্গী মতিন মেহেদীর অনুসারী। তারা বিশ্বাস করেন, সংগঠনের নেতা মতিন মেহেদী আল্লাহর বিশেষ দূত এবং নেতৃত্বে কোন এক সময় এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ