• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ইতালি ফেরত একজন হোম কোয়ারেন্টাইনে

সিসি নিউজ, ১৫ মার্চ॥ চীন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও ইতালি থেকে নীলফামারী জেলায় ফেরত আসা আরো ৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের দেহে করোনা ভাইরাস আছে কিনা তা যাচাইয়ের জন্য হোম কোয়ারেন্টাইন ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে নীলফামারীর ডোমার উপজেলায় ৫জন ও সৈয়দপুর উপজেলায় ইতালি থেকে ফেরত আসা ১ জন রয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিদিন তাদের নজরদারি ও চেকআপ করা হচ্ছে।
আজ রবিবার জেলা সিভিল সার্জন ডাঃ রনজিত কুমার বর্মন এ তথ্য নিশ্চিত করে জানান, এর আগে জেলায় ৩৫ জন হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পান। তারা সকলেই শঙ্কামুক্ত। বিদেশ থেকে আসা আরো ৬জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১৪ দিনের জন্য। এ ছাড়া সদর আধুনিক হাসপাতালে করোনার একটি পৃথক ইউনিট খোলা হয়েছে। সেখানে ৫০টি শয‌্যা তৈরী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ