• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

নতুন আরো তিন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

সিসি ডেস্ক, ১৬ মার্চ।। দেশে নতুন করে আরো তিন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশের মোট আটজন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। নতুন করে আক্রান্তদের মধ্যে দুজন শিশু রয়েছে। দেশে ফিরে আসা এক প্রবাসীর মাধ্যমে তারা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলনে রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানান।

আইইডিসিআর-এর পরিচালক ব্রিফিংয়ে জানিয়েছেন, দেশে এর নিয়ে মোট করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৮ জন। একজন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। পাঁচজন হাসপাতালে আছেন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন তিনজন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুটি শিশু আছে। যাদের বয়স দশ বছরের নিচে। তারা একটি উপজেলা পর্যায়ে থেকে এসেছেন। বিদেশ ফেরত একজনের মাধ্যমে তাদের পরিবারের মধ্যে ছড়িয়েছে।

করোনাভাইরাস ছড়ানো থামাতে ওই উপজেলায় সভা-সমাবেশ, মসজিদে জামাতে নামাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতিতে বিদেশ থেকে বাংলাদেশে আসা ব্যক্তিরা কোয়ারেন্টাইনের নিয়ম মানছেন না বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় কোয়ারেন্টাইনের নিয়ম না মানলে তাদের জরিমানা করা হবে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ