• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন |
শিরোনাম :

‘মাস্ক ব্যবহার করুন, ১ মিটার দূরত্বে থাকুন’

ঢাকা, ১৭ মার্চ ।। দেশে করোনা সংক্রমণ রোধে সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ ছাড়া বাড়ির বাইরে অন্য ব্যক্তির কাছ থেকে অন্তত ১ মিটার দূরত্ব বজায় রাখারও পরামর্শ দেওয়া হয়।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ পরামর্শ তুলে ধরেন।

ফ্লোরা বলেন, পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই মুহূর্তে আইসোলেশনে আছেন ১৬ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩ জন। সর্বমোট সংক্রমণ এ পর্যন্ত ১০ জন। গতকাল সোমবার আক্রান্তের এই সংখ্যা ছিল ‌আটজন। নতুন করে দুজনের মধ্যে কভিড ১৯ পাওয়া গেছে। এ দুজনের একজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে ছিলেন। আরেকজন চিকিৎসাধীন ছিলেন একটি হাসপাতালে। বিদেশ থেকে আসা একজনের মাধ্যমে তিনি সংক্রমিত হন।’

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পক্ষ থেকে করোনা সংক্রমণ রোধে সবাইকে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন ফ্লোরা। এ ছাড়া বাড়ির বাইরে বের হলে সবার কাছ থেকে অন্তত ১ মিটার দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়।

এর আগে গতকাল সোমবার দেশে আরো তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তরা বিদেশ থেকে আসা আগেই আক্রান্ত একজনের পরিবারের সদস্য। তাদের মধ্যে দুটি শিশু ও একজন নারী। শিশু দুটির বয়স ১০ বছরের নিচে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ