• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বদরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকি ও জাতীয় শিশু দিবস পালিত

বদরগঞ্জ (রংপুর), ১৭ মার্চ ।। রংপুরের বদরগঞ্জে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকি ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ মঙ্গলবার(১৭মার্চ)সকালে বদরগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল স্কুলে দোয়া মাহ্ফিল ও কৃতি শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুলের পরিচালক মাহাবুবার রহমান পুরস্কার বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক আফসার আলি,সহকারি প্রধান শিক্ষিকা রুবিনা খাতুন আইরিন,বদরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক কামরুজ্জামান মুক্তা সহ স্থানিয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ দিকে,বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন,দোয়া মাহ্ফিল,কলেজ চত্বর ও উপজেলার দামোদরপুর ইউপির মোস্তফাপুর ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন কবলিত স্থানে ১শত বনজ ও ফলজ বৃক্ষ রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন,দামোদরপুর ইউপি চেয়ারম্যান আজিজুল হক,অধ্যক্ষ বিমলেন্দু সরকার,উপাধ্যক্ষ রুহুল আমিন পাইকাড়,সহকারি অধ্যাপক ফেরদৌস রহমান সাজু,সহকারি অধ্যাপক লিটন চৌধুরি,প্রভাষক কামরুজ্জামান মুক্তা,প্রভাষক সাইফুর রহমান রানু,জিকরুল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ