• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন |

জয়পুরহাটে শালো মেশিন চালিত মটরযান উল্টে নিহত-২

জয়পুরহাট প্রতিনিধি, ১৭ মার্চ।।  জয়পুরহাট সদর উপজেলার বানিয়া পাড়া এলাকায় গরু বোঝাই একটি শ্যালো মেশিন চালিত মটরযান (ভটভটি) উল্টে খাদে পড়ে ২ জন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় আহত হয়েছে আরো ৯ জন। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে জয়পুরহাট-বগুড়া মহা সড়কের বানিয়া পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়রা হলেন- জয়পুরহাটের কালাই উপজেলার পূর্ব দুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদ (২৫) ও একই উপজেলার পুনট গ্রামের মৃত সরাফত আলীর ছেলে আবু তালেব (৫৫)।

একই দূর্ঘটনায় আহতরা হলেন- একই উপজেলার পুনট গ্রামের ছেলে বুদা মিয়ার ছেলে চিবাস (৪৫),আজগর আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪৪) ও রফিক উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩৫), পুনট পশ্চিম নয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে নুরনবী (৪২), দেওগ্রামের নেজাম উদ্দিনের ছেলে জিলহাজ উদ্দিন (২৯), বাচ্চু মিয়ার ছেলে হাসান আলী (৩৩), আব্দুর রহিম (৩০), মৃত নিজাম উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ (৩৩) ও আবুল হোসেন(৪০)। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহরিয়ার খান জানান, গরু ব্যবসায়ীরা ভটভটিযোগে জেলার কালাই উপজেলার পুনট হাট থেকে গরু নিয়ে পাঁচবিবি হাটে যাচ্ছিলেন। বানিয়া পাড়া এলাকায় আসার পর ভটভটির পেছনের চাকা ফেটে গিয়ে ভটভটির নিয়ন্ত্রণ হারালে তা উল্টে গিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়।

এতে ১১জন যাত্রী আহত হলে তাদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় দুপুরে আবু তালেব ও রাজু আহম্মেদকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ