জয়পুরহাট, ১৭ মার্চ ।। জেলার কালাই থেকে র্যাব সদস্যদের হাতে আটক ১২জন মাদকসেবীকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে আটকককৃতদের আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানোর হয়।
কালাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা সোমবার দিবাগত রাতে কালাই উপজেলার বিভিন্ন গ্রাম-মহল্লয় অভিযান চালিয়ে ১২জন মাদকসেবীকে আটক করেন।
আটককৃতরা হলেন- উপজেলার মাত্রাই গ্রামের আতাউর রহমান তালুকদারের ছেলে আতিকুর রহমান তালুকাদর (২৮), একই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে আল আমিন (২৭) এবং কাদের ম-লের ছেলে আপেল মাহমুদ (২৩); বেজখ- গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৪৫), একই গ্রামের আফসার আলীর ছেলে মফিদুল (৪০); বিয়ালা গ্রামের মৃত যজ্ঞেশ্বর রবিদাশের ছেলে সুখিলাল (৪৫); কালাই পৗরসভার পূর্বপাড়া মহল্লার মৃত রিয়াজ উদ্দিন আকন্দের ছেলে মাহবুবুর রহমান (৩৮); পুনট পূর্বপাড়ার আব্দুল আজিজের ছেলে উজ্জল আকন্দ (৩৩), একই গ্রামের নায়েবপাড়ার মৃত আবু বক্কর মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক (২৮), মোজাম্মেল হক প্রামানিকের ছেলে ফিরোজ প্রামানিক (৩২), সিরাজুল প্রামানিকের ছেলে বাবু মিয়া (৩০) এবং ইয়াকুব প্রামানিকের ছেলে ভুট্টু (৩০)।
র্যাবের ডিএডি আজিজুল ইসলাম বাদী হয়ে কালাই থানায় মামলা করেন। পরে আটককৃতদের পুলিশের নিকট সোপর্দ করলে আইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।