এস.এম.রকি, খানসামা (দিনাজপুর), ১৮ মার্চ ।। করোনা ঝুঁকি এড়াতে দিনাজপুরের খানসামায় হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ অমান্য করে লোকালয়ে বের হওয়ায় দুবাই ফেরত এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসালম এ অর্থদন্ড দেন।
ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, গত ১০ মার্চ দুবাই থেকে দেশে আসেন। এরপর তার সঙ্গে উপজেলা স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয় কিন্তু তিনি সেটা না মেনে বুধবার জনসম্মুখে বের হয়ে ঘোরাফেরা করছিলেন। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ডবিধির ২৬৯ ধারা মোতাবেক তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২৪ মার্চ পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।