• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় এএসআই নিহত

ঢাকা, ১৯ মার্চ ।। ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় কাফরুল থানার এএসআই মো. জাহাঙ্গীর নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে আটটার দিকে আগারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুজ্জামান এই তথ‌্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে আটটার দিকে জাহাঙ্গীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের ধরতে যান।  তাকে দেখে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে তিনিও দৌড় দেন। এই সময় দ্রুতগতির আলিফ পরিবহনের  একটি বাস তাকে চাপা দেয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে উল্লেখ করে ওসি বলেন,‘জাহাঙ্গীর এক বছরের বেশি সময় কাফরুল থানায় কর্মরত ছিলেন।’ তার গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া থানা এলাকায় বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ