• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন |

খানসামায় দুই কোচিং সেন্টারকে ৩০হাজার টাকা জরিমানা

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) ।। করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম বন্ধে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার পরিচালনার দায়ে দিনাজপুরের খানসামার উপজেলার দুই কোচিং সেন্টারের পরিচালককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমে মাহবুব-উল-ইসলাম এ জরিমানা করেন।

ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, সরকারী নির্দেশ অমান্য করে কোচিং পরিচালনার দায়ে দন্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী খানসামা বাজারে ফোর জি কোচিং সেন্টারকে ১৫হাজার ও পাকেরহাটে আলোর কণা কোচিং সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ