• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাংবাদিক ফয়েজ আহমেদকে মোবাইল ফোনে হুমকি

সিসি নিউজ, ১৯ মার্চ।। সৈয়দপুর থেকে প্রকাশিত দৈনিক মুক্ত ভাষা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফয়েজ আহমেদকে মোবাইল ফোনে হুমকি দেয়ায় থানায় জিডি করেছে। সৈয়দপুর ইউএনও অফিসের কর্মকতা পরিচয় দিয়ে মোবাইল ফোনে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ মিলেছে ।

এ ব্যাপারে ফয়েজ আহমেদ সৈয়দপুর থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেন। ডায়েরী নং ১১৯০ তাং ১৯/৩/২০২০।

দাখিলকৃত ডায়েরীসুত্রে জানা যায়, আজ ১৯ মার্চ দুপুর ১২:১৪ মিনিটের সময় ০১৭৯৬১১৮৯০৬ নং মোবাইল ফোন থেকে ফয়েজ আহমেদ এর ব্যবহৃত মোবাইল ফোনে একটি কল আসে । ফয়েজ আহমেদ কলটি রিসিভ করলে ফোন দেয়া ব্যাক্তি নিজেকে ইউএনও অফিসের কর্মকতা পরিচয় দিয়ে বলেন,আপনার(ফয়েজ)বিরুদ্ধে ইউএনও অফিস ও থানায় অভিযোগ আছে, বলিয়া বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন। এসময় ফয়েজ আহমেদ ফোন দেয়া ব্যাক্তির নাম-পরিচয় জানতে চাইলে তিনি নাম-পরিচয় না জানিয়ে হুমকির সুরে বলেন আমার পরিচয় সৈয়দপুর থানার ওসি দিবেন,বলে লাইন কেটে দেন ।

পরে ওই ব্যাক্তিকে আবারও ফোন দেয়া হলে তিনি, নাম-পরিচয় না জানিয়ে, আবারও তার পরিচয় ওসি সৈয়দপুর থানার নিকট জানতে বলে, ফয়েজ আহমেদকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন। পরে ইউএনও অফিসে ওই নম্বর ব্যবহারকারী ব্যাক্তির খোজ নিয়ে কোন তথ্য পাওয়া যায় নাই ।

ঘটনার বিষয়ে দৈনিক মুক্ত ভাষা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফয়েজ আহমেদ বলেন,কোন প্রকার কারন ছাড়াই ফোন দেয়া ব্যাক্তি আমাকে বিভিন্ন হুমকিসহ অশালীন সম্মানহানীমুলক কথা-বার্তা বলেন । যা ফৌজদারী অপরাধ । ফয়েজ আহমেদ আশংকা করছেন,হুমকি দেয়া ব্যাক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্রসহ যে কোন ক্ষতি করতে পারেন ।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত জিডি প্রাপ্তির কথা নিশ্চিত করে বলেন,দ্রত হুমকি দেয়া ব্যাক্তির নাম-পরিচয় বের করে আইনগত ব্যাবস্হা গ্রহন করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ