• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :

নীলফামারীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত দুই : চালক ও হেলপার আটক

বিশেষ প্রতিনিধি, ২১ মার্চ ।। নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত আটটার দিকে নীলফামারী-ডোমার সড়কের ধরনীগঞ্জ কালিতলা নামক স্থানে কাভার্ড ভ্যান ও চার্জার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে।
এসময় কাভার্ড ভ্যান চালক ও হেলপারকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
নিহতরা হলো, ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের জামির বাড়ি চাকঠাপাড়া এলাকার মৃত ওফির উদ্দিনের ছেলে ভ্যান চালক সাইফুল ইসলাম (৫০) ও উপজেলার হরিণচড়া ইউনিয়নের নিলাহাটী শালমারী গ্রামের মৃত. রফিক উদ্দিনের ছেলে ভ্যান যাত্রী আজিজার রহমান(৬৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডোমারগামী একটি কাভার্ডভ্যান সাথে নীলফামারী মুখী চার্জার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। এসময় অপর যাত্রী শালমারা গ্রামের ওসরত আলীর ছেলে আব্দুল হাকিম(৫০) গুরুত্ব আহত হয়।
ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান দুই জন নিহতের সত্যতা নিশ্জিত করে জানান, ঘাতক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ