• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বন্ধ ঘোষণা

সিসি ডেস্ক, ২৪ মার্চ ।। করোনাভাইরাসের বিস্তাররোধে বুধবার (২৫ মার্চ) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বন্ধের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক। মঙ্গলবার বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে বুধবার থেকে অভ্যন্তরীণ সব ফ্লাইট বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক চারটি ফ্লাইট দেশে আসছিল। এরমধ্যে কাল থেকে থাইল্যান্ডের ফ্লাইট আসবে না। ২৮ মার্চ থেকে হংকং থেকেও ফ্লাইট আসবে না। শুধু চীন ও যুক্তরাজ্য থেকে ফ্লাইট আসবে।’

এদিকে, এর আগেই বাংলাদেশ বিমান ‍২৫ মার্চ থেকে ৩১ মার্চ অবধি অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল করে। একইসঙ্গে আন্তর্জাতিক রুটের সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়া, সৌদি, কাতার, ভারত, ওমান, মালয়েশিয়ার, আরব আমিরাতের ফ্লাইট বন্ধ করেছ।

বেসরকারি রিজেন্ট এয়ারওয়েজও ২২ মার্চ থেকে আগামী ৩ মাসের জন্য সকল ফ্লাইট কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। সংস্থাটি বলেছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবার অপারেশনে যাবে।

উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার রোধে ইতোমধ্যে গণপরিবহন, লঞ্চ ও যাত্রীবাহী সব ধরনের ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ