• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

করোনায় নিউইয়র্কে একদিনে ৪ বাংলাদেশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ২৫ মার্চ ।। নিউইয়র্কে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৪ মার্চ) দুই নারী ও দুজন পুরুষ মারা গেছেন। এলমাস্ট হাসপাতালে মারা গেছেন একজন পুরুষ (৬০) এবং দুজন নারী, তাদের বয়স যথাক্রমে (৭০) ও (৪২)। প্লেইনভিউ হাসপাতালে আরো একজন পুরুষ (৫৭) মারা যান। নিউইয়র্কে এ নিয়ে সাত বাংলাদেশী মারা গেলেন।

হাসপাতাল কর্তৃপক্ষের নিউম্যান রিসোর্স এ তথ্য নিশ্চিত করেছে।

বোর্ড অব ইলেকশনের সদস্য মাজেদা আক্তার বলেন, মেয়র অফিস থেকে আমাদের জানানো হয়েছে আক্রান্তদের বেশিরভাগই ট্যাক্সিচালক এবং ডেলিভারি কাজে নিয়োজিত। তাদের মাধ্যমে পরিবারের সদস্যরাও আক্রান্ত হন।

তিনি আরো বলেন, আমরা যারা বাংলাদেশী কমিউনিটর উন্নয়নের জন্য কাজ করি- তাদের মেয়র অফিসে থেকে জানানো হয়েছে বাংলাদেশী মানুষের মৃত্যু সংবাদগুলো। আরো বলা হয়েছে, যেনো আমরা বাংলাদেশীদের এই ভাইরাস সম্পর্কে সতর্ক করি। বাইরে অযথা ঘোরাফেরা না করার জন্য অনুরোধ করা হয়েছে সবাইকে।

গত ২৩ মার্চ মারা যান ৩৮ বছরের এক নারী। আগের সাপ্তাহে মারা গেছেন আরো দুই বাংলাদেশী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ