• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |

নীলফামারীতে সকাল থেকে চলছে সেনাবাহিনীর টহল

নীলফামারী, ২৬ মার্চ ।। নীলফামারীতে সেনাবাহিনীর টহল শুরু হয়েছে। আজ সকাল থেকে সেনাবাহিনী টহল শুরু করে। টহলের পাশাপাশি সেনা সদস্যরা মাইকিং করে সাধারণ মানুষকে অহেতুক রাস্তায় ঘোরাঘুরি করতে নিষেধ করছেন। হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকেও সহায়তা করছেন তারা।
পাশাপাশি যেখানে ৭-৮ জন লোকের জটলা দেখেছেন, সেখান থেকে তাদের সরিয়ে দেয়া হয়। মানুষকে পরস্পর বিচ্ছিন্নœ হয়ে চলাচলের অনুরোধ করেন সেনাসদস্যরা। এর ব্যত্যয় হলে আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ