• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

শ্বাসকষ্টে জামাইয়ের মৃত্যু, শ্বশুরবাড়ি লকডাউন

মেহেরপুর, ৩ এপ্রিল।। মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে শ্বাসকষ্টে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বাড়ি লকডাউন করেছে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। বৃহস্পতিবার মধ্যরাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস বলেন, শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বাড়ি লকডাউন করা হয়েছে। এখন রোগীর স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি নৌবাহিনীতে চাকরি করেন। তার বাড়ি বগুড়া। পরিবারসহ ছুটি কাটাতে ৫/৬ দিন আগে মেহেরপুরের কোলা গ্রামে শ্বশুরবাড়িতে এসেছিলেন। সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার গভীর রাতে তার মৃত্যু হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ