• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সোমবার থেকে দেশের ৮ ইপিজেড ছুটি

সিসি ডেস্ক, ৫ এপ্রিল ।। দেশের ৮টি ইপিজেড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এর নিয়ন্ত্রক সংস্থা বেপজা। চলমান নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা মেনে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে যেসব কারখানায় জরুরী শিপমেন্ট আছে তাঁরা রপ্তানি কাজ চালিয়ে যেতে পারবেন। আজ রবিবার রাতে জারি করা এক সার্কুলারে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বেপজার মহাব্যবস্থাপক (এন্টারপ্রাইজ সার্ভিস) স্বাক্ষরিত সার্কুলারে ৬ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সকল ইপিজেডে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আমদানি/রপ্তানির জরুর শিপমেন্ট এই সার্কুলারের আওতামূক্ত থাকবে বলে জানানো হয়।

বেপজার মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কিছু কিছু কাল শুধু শ্রমিকদের বেতন দেওয়ার সুবিধার্থে খোলা থাকবে। তবে সেগুলোতে কোনো ধরনের উৎপাদন কার্যক্রম চলবে না।’

এদিকে বেপজা বন্ধের নির্দেশনা দিলেও কিছু প্রতিষ্ঠান শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধের সুবিধার্থে কাল কারখানা খোলা রাখবেন। চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ গার্মেন্ট প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপ বেতন পরিশোধ করে সোমবার কারখানায় ছুটি ঘোষণা করবেন।

এ প্রসঙ্গে গ্রুপের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, ‘সবাই শুধু কারখানা বন্ধের কথা বলেন, কিন্তু বেতন ছাড়া কারখানা বন্ধ হলে এই মানুষগুলোর চলবে কি করে সেটা নিয়ে কেউ কিছু বলছে না। আমরা আমাদের গ্রুপের ৭টি প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৩১ হাজার শ্রমিকের বেতন কাল (সোমবার) পরিশোধ করে কারখানা ছুটি দিয়ে দেব।’

প্রসঙ্গত, বেপজা নিয়ন্ত্রিত দেশের ৮টি ইপিজেডে উৎপাদনে থাকা বাংলাদেশসহ ৩৮টি দেশের ৪৭৩টি কারখানায় ৫ লাখ বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ