• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

খাল দখল করে ছাত্রলীগ সভাপতির মার্কেট নির্মাণ

51f97bd0e0302-Jhenidahবরিশাল : বরিশাল নগরীর সাগরদী খালের একটি অংশ দখল করে মার্কেট নির্মাণ কাজ শুরু করেছে মহানগর ছাত্রলীগের সভাপতি মো: জসিম উদ্দিন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, সাগরদী বাজার সংলগ্ন খালের একটি অংশ দখল করে সেখানে তিনটি দোকান নির্মাণের কাজ চলছে। সাগরদী বাজার কমিটির সাধারণ সম্পাদক সুরঞ্জন সাহা বাবু ওরফে সাহা বাবু জানান, ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন দোকান তিনটি নির্মাণ করছেন।

স্থানীয় ২৩নং ওয়ার্ড কাউন্সিলর রিজভী চৌধুরী বলেন, ‘আগে খালের পাড় ঘেঁষে চারটি দোকান ছিল। ১৯৭৫ সালে দোকান চারটি আব্দুল আজিজ হাওলাদার, বলাই সূর্য্যপাল ও হোসেন নামের তিন ব্যবসায়ীকে লিজ দেওয়া হয়েছিল।’ তিনি আরো বলেন, সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরণের সময়ে সাগরদী বাজার উন্নয়নের নামে দোকান চারটি ভেঙ্গে পূর্বের মালিকদের ওই দোকানগুলো পুনর্গঠন করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু উন্নয়ন কাজ শেষ হওয়ার পর আগের মালিকদের কাছে লিজ না দিয়ে ওই চারটি দোকানের জমিসহ খালের মধ্যের আরো ২০ ফুট জমি তৎকালীন মেয়রের ঘনিষ্ঠজন বলে পরিচিত ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের ভগ্নিপতি কামাল পাশা ও যুবলীগের আবুয়াল হোসেন অরুনের কাছে নামেমাত্র লিজ দেয় সিটি কর্পোরেশন।

সম্প্রতি ছাত্রলীগ সভাপতির খাল দখলের বিষয়টি সিটি কর্পোরেশনকে অবহিত করা হয়েছে বলেও ওয়ার্ড কাউন্সিলর রিজভী চৌধুরী উল্লেখ করেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, তড়িঘড়ি করে দোকান নির্মাণের কাজ শুরু করে ছাত্রলীগ সভাপতি জসিম। ইতোমধ্যে ওইস্থানে তিনটি দোকানের জন্য খালের মধ্যে বাঁধ দিয়ে পাকা দেয়াল নির্মাণ করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন বলেন, লিজ পেয়ে দোকান মালিকেরা ভাঙ্গন রোধে খালের মধ্যে বাঁধ দিয়েছে। এ ব্যাপারে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।

বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেয়ে খাল দখল বন্ধে একটি নোটিশ প্রদান করা হয়েছে। ইতোমধ্যে স্থাপনা নির্মাণকারীদের কাছে নোটিশটি পৌঁছে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ