• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন |

সৈয়দপুরে গ্রামে গ্রামে দুঃস্থদের খোঁজে মাঝরাতে পুলিশ সুপার

সিসি নিউজ, ৭ এপ্রিল ।। মাঝরাতে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোকলেছুর রহমান। তিনি সোমবার দিবাগত রাতে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হামুরহাটে অসহায় দুঃস্থদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী প্রদান করেন। করোনাভাইরাসের কারনে কর্মহীন এসব অসহায়দের হাতে চাল, ডাল, আলু, ভোজ্যতেল ও সাবান তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ কে এম আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান, বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার, সাংবাদিক সাকির হোসেন বাদল, এম আর আলম ঝন্টু ও জসিম উদ্দিন সাথে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ