• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দেশের উন্নয়নে বিত্তবানরা এগিয়ে আসুন- হুইপ শওকত চৌধুরী

Wheep Photo-Nilphamariসিসি নিউজ: দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলের (জাপা) হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী। আজ শুক্রবার বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জের বাহাগিলী ইউনিয়নের নয়নখান শাহপাড়া সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। হুইপ আরো বলেন, গরীবের হক যারা আত্মসাত করবে তাদের ছাড় দেয়া হবেনা। আত্মসাৎকারী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।
এসময় হুইপ আরো বলেন, নীলফামারীসহ গোটা উত্তরাঞ্চল বরাবরই অবহেলিত। এ অঞ্চলের উন্নয়নে কখোনো কারো দৃষ্টি ছিলোনা। এলাকাবাসীকে পাশে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা আমার পাশে থাকবেন এবং সহায়তা করবেন। আমি এ এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাবো।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন দপ্তর বাস্তবায়িত ৫৩৩ মিটার সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনকালে কিশোরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী শাহ আশরাফুল ইসলাম, ছাত্রসমাজের কেন্দ্রীয় নেতা ফয়সাল দিদার দিপু, সোলায়মান সানি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রশিদুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক আলম হোসেন, কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহসহ স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে কিশোরগঞ্জ সদর ইউপি কার্যালয়ে প্রায় তিনশত মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন হুইপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ