• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে নারায়নগঞ্জ ফেরত যুবক করোনাভাইরাসে আক্রান্ত

সিসি নিউজ, ৯ এপ্রিল ।। নীলফামারীর সৈয়দপুরে ৩৮ বছরের এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বকশীপাড়ার ওই যুবক নারায়নগঞ্জ থেকে গত ৬ এপ্রিল বাড়িতে এসেছে। আজ বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় ওই যুবকের শরীরে ভাইরাসের উপস্থিতি মিলেছে।

খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম‌্যান জুয়েল চৌধুরী জানান, ওই যুবক নারায়নগঞ্জের চাষাড়ায় সুগন্ধা হোটেলের ম‌্যানেজার হিসেবে কর্মরত ছিল। সে জ্বর নিয়ে গত ৬ এপ্রিল বাড়িতে আসে।  এরপর গ্রামবাসী বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে স্থানীয় স্বাস্থ‌্য বিভাগ গত ৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। আজ বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় তার শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে।

এ ব‌্যাপারে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ওই যুবকের বাড়িসহ আশেপাশের ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে। তার সংস্পর্শে যেসব বাড়ির লোকজন এসেছে তা সনাক্তের কাজ চলছে।

নীলফামারী সিভিলি সার্জন রনজিৎ কুমার বর্ম্মন জানান, বর্তমানে করোনা আক্রান্ত ওই যুবককে সৈয়দপুর ১০০ শয‌্যা হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ