• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন |

বসুন্ধরা কিংসের সাধারন সম্পাদক মিনহাজের অর্থদন্ড

সিসি নিউজ, ১০ এপ্রিল ।। ঢাকা থেকে এসে নিজ বাড়িতে খিচুরী খাওয়ার জন্য লোকজন সমবেত করায় বসুন্ধরা কিংস ক্লাবের সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার দুপুরে নীলফামারী পৌর শহরের ফুড অফিস পাড়ায় নিজ বাসভবনে ওই দন্ড প্রদান করে আদালত। সেই সঙ্গে তাকে বাধ্যতামুলক ১৪ দিন হোম কোয়ারেন্টেইনে থাকতে তার বাড়ির সামনে নোটিশ ঝুলিয়ে দেয় পুলিশ।

ভ্রাম‌্যমান আদালতের দন্ডাদেশ স্বীকার করে বসুন্ধরা কিংসের সাধারন সম্পাদক  মিনহাজুল ইসলাম মিনহাজ সিসি নিউজকে জানান, শহরের কিছু দুঃস্থ ও কর্মহীন মানুষদের মাঝে আমার ব‌্যাক্তিগত উদ‌্যোগে রান্না করা খাবার বিতরন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকার নির্দেশিত নিয়ম-কানুন মেনে তা বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ