সিসি নিউজ: সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আ’লীগ নেতা জাওয়াদুল হক সরকার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার রাত ১১টায় সৈয়দপুর প্রেসক্লাবে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আ’লীগ নেতা জাওয়াদুল হক সরকার, সাবেক পৌর মেয়র ও আ’লীগ নেতা আখতার হোসেন বাদল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল, সহ-সভাপতি এম আর আলম ঝন্টু প্রমুখ। সভায় বাংলাদেশ আ’লীগ সৈয়দপুর উপজেলা ও পৌর শাখা এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।