• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

এবার মসজিদে তারাবি বন্ধ করলো সৌদি আরব!

আন্তর্জাতিক ডেস্ক, ১৩ এপ্রিল ।। করোনাভাইরাসের প্রকোপ না কমলে আসন্ন পবিত্র রমজান মাসে সৌদি আরবের মসজিদগুলোতে জামাতে তারাবির নামাজ হবে না। এ করোনাভাইরাস মুক্ত না হওয়া পর্যন্ত মসজিদে তারাবির নামাজ স্থগিত থাকবে। রোববার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।

মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজ জানায়, আসছে রমজান মাসে তারাবির নামাজ মসজিদে জামাতে আদায় করা হবে না। করোনাভাইরাসের প্রকোপ কমে না আসা পর্যন্ত মসজিদে সবরকম জমায়েত স্থগিতের নির্দেশ অব্যাহত থাকবে।

সৌদি মন্ত্রী ডক্টর আবদুল লতিফ আল শেখ বলেন, তারাবির নামাজ স্থগিতের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ ছিল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় স্থগিত করা। সর্বমহান আল্লাহ তা’আলার কাছে প্রার্থনা করি তিনি যেন বাড়িতে আমাদের তারাবির নামাজ কবুল করে নেন। আমরা নিজেদের সুস্থতার জন্যেও আল্লাহর কাছে প্রার্থনা করব।

এছাড়া কারো জানাজায় পাঁচ থেকে ছয়জনের বেশি অংশগ্রহণ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, গণজমায়েত এড়াতেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

প্রসঙ্গত, করোনাভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত ৪ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। ৫৯ জন মারা গেছেন। দেশটিতে বর্তমানে কারফিউ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ