• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :

দিনাজপুর লকডাউন

সিসি নিউজ, ১৫ এপ্রিল ।। করোনাভাইরাসের সংক্রমন ঝুকি এড়াতে অবশেষে দিনাজপুরকে লকডাউন ঘোষণা করেছে দিনাজপুর কনোরাভাইরাস প্রতিরোধ কমিটি।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

তিনি জানান, দিনাজপুরে নতুন করে বুধবার আরো একজন করোনাভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছে। এ নিয়ে দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছে ৮ জন। তাই করোনাভাইরাসের সংক্রমন ঝুকি এড়াতে দিনাজপুরকে লকডাউন ঘোষণা করেছে,দিনাজপুর কনোরাভাইরাস প্রতিরোধ কমিটি।

তিনি বলেন, কৃষি নির্ভর জেলা হওয়ায় পুরো দিনাজপুরকে লকডাউন দেয়ার বিষয় নিয়ে কিছুটা বিড়ম্বনায় ছিলাম আমরা। পরিস্থিতি বিবেচনায় করোনাভাইরাস প্রতিরোধ কমিটির মিটিংয়ে বুধবার সন্ধ্যায় নেয়া হয়েছে।

তবে করোনাভাইরাস সংক্রমন ঝুকি এড়াতে যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিলো, তা দিনাজপুরবাসী মেনে চললে এই লকডাউন শব্দের আর প্রয়োজন ছিলো না। তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে, ঘরে অবস্থানের জন্য জেলাবাসীর প্রতি আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ