• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সৈয়দপুর থানার পুলিশ কর্মকর্তার হৃদয়স্পর্শী স্ট‌্যাটাস

সিসি নিউজ, ১৮ এপ্রিল ।। “পিপি নাই কিন্তু ডিউটি আছে কোন মতে একটা রেইন কোট দিয়া জনগনের সেবা সহ জীবন বাঁচা চেষ্টা” নিজের টাইম লাইনে এমন স্ট‌্যাটাস দিয়ে অন্তরের কথা জানান দিলেন নীলফামারীর সৈয়দপুর থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক। ওই কর্মকর্তার স্ট‌্যাটাসটা ইতিমধ‌্যে ভাইরাল হয়েছে। অনেকে কমেন্টস দিয়ে তাঁর সুস্থতা কামনা করেছেন, দিয়েছেন পরামর্শ।

ফেসবুক বন্ধুরা জানান, রাস্তায় পড়ে থাকা লাশ তুলে নিয়ে দাফর সম্পন্ন করেছে পুলিশ সদস‌্যরা। জঙ্গলে সন্তানরা ফেলে গেছে করোনা উপসর্গ থাকা মাকে আর সেই মাকে পুলিশ সদস‌্যরা পৌছে দিয়েছে হাসপাতালে। সামাজিক দুরত্ব বজায় রাখতে অগ্রনী ভূমিকায় পুলিশ। ইতিমধ‌্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৮ জন পুলিশ সদস‌্য। ঠিক এ সময়ে জীবনের ঝুঁকি নিয়ে মানব সেবার দায়িত্ব পালনকারী ওই কর্মকর্তার স্ট‌্যাটাস পুলিশ বিভাগের মুখ উজ্জ্বল করেছে। পুলিশ জনতার- এ শ্লোগানকে আবারো প্রমান করেছে এবি সিদ্দিকের ফেসবুকের স্ট‌্যাটাসে।

এস আই আবু বক্কর সিদ্দিক জানান, সৈয়দপুর উপজেলা স্বাস্থ‌্য বিভাগ শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ‌্যালয় ও কলেজকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে নির্বাচিত করেছে। এখানে ১৭০ জনকে কোয়ারেন্টাইনে থাকার ব‌্যবস্থা করেছে। তিনি সিসি নিউজকে বলেন, এ কেন্দ্রটি গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) রাতে পরিদর্শন করতে গিয়ে মনের মধ‌্যে একটা অজানা অশনি সংকেত নাড়া দিয়েছে। বিদ‌্যালয়ের কক্ষগুলো ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি কোন হতভাগ‌্যদের কপালে জুটবে এখানে থাকার ব‌্যবস্থা।  বাসায় ফিরে নিজের টাইম লাইনে দিলাম ওই স্ট‌্যাটাস।

এ ব‌্যাপারে নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, সারা দেশে দুই লাখ পুলিশ সদস‌্য কাজ করছে। এক সাথে এতোগুলো পিপিই সরবরাহ করা সম্ভব নয়।  তাই অনেকেই রেইন কোট পড়ে দায়িত্ব পালন করছে। তবে নীলফামারী জেলার পুলিশ সদস‌্যদের যেখানে বেশি প্রয়োজন সেখানে অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ