• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :

খানসামায় অবৈধ ভাবে বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা

খানসামা (দিনাজপুর), ১৮ এপ্রিল ।। দিনাজপুরের খানসামায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহীনুর ইসলাম নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৮ এপ্রিল) সকালে ঘটনাস্থল উপজেলার চৌরঙ্গী থেকে পুলহাট যাওয়ার রাস্তার ব্রীজের পাশে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ মাহবুব-উল-ইসলাম এই অর্থদন্ড দেন। অনাদায়ে তাকে এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।

ইউএনও মাহবুব জানায়,পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রেখেছে উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ