সিসি নিউজ, ১৮ এপ্রিল ।। সৈয়দপুর শহরের প্রায় ৫শত তিন চাকার (ইজিবাইক, অটোরিক্সা, ভ্যান) চালকদের দুপুরে খাবার তুলে দিলেন ছাত্রদের নিয়ে গড়ে ওঠা সংগঠন ‘স্বপ্ন দিশারী’। আজ শনিবার দুপুরে শহরের পাঁচ মাথা মোড়, বঙ্গবন্ধু চত্ত্বর, মদিনা মোড়ে দাঁড়ানো ও চলমান ওইসব চালকদের মাঝে খাবার বিতরন করা হয়।
এ সময় সংগঠনের উপদেষ্টা ব্যাংকার মাহাদি হোসেন, ফাইলেরিয়ার পরিচালক সুরত আলী বাবুর সাথে খাবার বিতরনে অংশ নেয় সংগঠনের সভাপতি মোহাম্মদ সুমন, সাধারন সম্পাদক খন্দকার আবিদা সুলতানা, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান মিলন প্রমুখ।
সৈয়দপুরের ২০ জন শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা ‘স্বপ্ন দিশারী’ স্বেচ্ছাসেবী সংগঠনটি করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকারী নির্দেশ পালনে ঘরবন্দী ২৫০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছে।
https://youtu.be/vSEciJGeFU8