• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জহুরুল জিহাদ-এর কবিতা ‘জাতির জিজ্ঞাসা’

আজ তাঁহারা কোথায় ??

যাহারা কথায় কথায়….

ছাত্র/যুব লীগের নাম ভাঙ্গিয়ে শির উচিয়ে,

বুক চিতিয়ে, শার্টের কলার ঝুকিয়ে

কর্তব্যরত পুলিশ অফিসারের সোল্ডার ব্যাচ খুলে

ভাইরাল হয়েছিলেন গায়ে হাত তুলে

মোটরসাইকেলে তিন জন যাত্রী নেওয়ায়

বৈধ কাগজপত্র দেখতে চাওয়ায়।।

জাতি আজ অধীর অপেক্ষায়………

রাজপথে তোমাদের সাহস দেখতে চায়

কঠিন মছিবতে এই মহামারী করোনায় ।।

আজ তাঁহারা কোথায় ??

যাহারা কথায় কথায়….

আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে দলীয় পরিচয়ে

কিংবা এমপি/মন্ত্রীর নিকট আত্মীয় হয়ে

বড় শালার স্ত্রীর সইয়ের খালাতো ভাইয়ের

ফুফাতো বোনের জেঠাতো দুলাভাইয়ের

সূত্র ধরে থানার বড় বাবুর রুমে গিয়ে

চেয়ারে বসে পায়ের উপর পা দিয়ে

পান চিবাতে চিবাতে অন্যায় আবদার করিয়া

কথা না শুনলে বড় বাবুর টেবিল চাপড়িয়া

নানান হুমকি ধামকি বদলি চব্বিশ ঘন্টায়

সাছা-মিছার পাণ্ডুলিপিতে বিষিয়েছ দাদুর মনটায়

জাতি আজ অধীর অপেক্ষায়………

পুলিশের সাথে তোমাদেরও অংশগ্রহণ চায়

কঠিন মছিবতে এই মহামারী করোনায় ।।

লেখক: নীলফামারী কিশোরগঞ্জ থানায় ডিএসবিতে কর্মরত।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ