• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

সৈয়দপুরে যানবাহন জীবানু মুক্ত করতে স‌্যানিটাইজার ক্যাম্প উদ্বোধন

সিসি নিউজ, ১৮ এপ্রিল ।। করোনাভাইরাস প্রতিরোধে এবার সৈয়দপুরে প্রবেশের আগে যানবাহন স‌্যানিটাইজার ক্যাম্প কার্যক্রম শুরু করলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো.দিলনেওয়াজ খান। আজ শনিবার সকালে শহরের প্রবেশমুখ বঙ্গবন্ধু সড়কের পার্বতীপুর মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল। উদ্বোধনের পর তিনি সেখানে প্রায় দেড়ঘন্টা অবস্থান করে বিভিন্ন যানবাহনে জীবানু নাশক স্প্রে করেন তিনি। পরে একে একে সাইকেল রিক্সা, অটোরিক্সা, রিক্সাভ্যান, কার, পিকআপ,মাইক্রোবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সকল যানবাহনে জীবানুনাশক স্প্রে করা হয়। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা যুবলীগের আহবায়ক মো. দিল নেওয়াজ খান, উর্দূভাষী ক্যাম্প কমিটির সভাপতি মাজেদ ইকবালসহ যুবলীগের নেতাকর্মীবৃন্দ।
এ ব্যাপারে জানতে চাইলে স্যানিটাইজার ক্যাম্পের আয়োজক ও সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো. দিলনেওয়াজ খান বলেন, করোনাভাইরাসের সঙ্কটময় মূহুর্তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জনগনের পাশে দাড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। এরই অংশ হিসেবে সৈয়দপুর শহরে প্রবেশের পূর্বেই সবধরনের যানবাহনকে জীবানুমুক্ত করতে আজ শনিবার থেকে সেনিটাইজার ক্যাম্প শুরু করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রসঙ্গত: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও সমাজসেবক দিলনেওয়াজ খান জনগনের পাশে দাড়াতে গত ২৬ মার্চ থেকে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছেন। এসবের মধ্যে রয়েছে সচেতনতামূলক লিফলেট, হ্যান্ড সেনিটাইজার, সাবান, ব্লিচিং পাউডার বিতরণ, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমসহ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান। তার এসব কার্যক্রমে সার্বক্ষনিক সহযোগিতা করে যাচ্ছেন সৈয়দপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম রয়েল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ