• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে শয়ন কক্ষ থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

সিসি নিউজ, ২০ এপ্রিল ॥ নীলফামারীর সৈয়দপুরে রুনা আক্তার (২৮) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শাষকান্দর শাহাপাড়ায় নিজ শয়ন কক্ষ থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। দুই সন্তানের জননী রুনা আক্তার ওই গ্রামের এনজিও কর্মী মশিউর রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, পরিবারের দেয়া সংবাদের ভিত্তিতে ওই এনজিও কর্মীর বাড়িতে গিয়ে শয়ন কক্ষের মেঝেতে মরদেহটি পাই। পরিবারের লোকজন জানায়, রুনা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত‌্যা করেছে। তবে নিহতের মামা তাজ উদ্দিন সরকার সিসি নিউজের কাছে অভিযোগ করেন, মশিউর ও তার পরিবারের লোকজনের বেদম প্রহারে রুনার মৃত‌্যু ঘটেছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান জানান, এ ব‌্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। তবে মৃত‌্যুর সঠিক কারন উদঘাটনের জন‌্য লাশের ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তি পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ