সিসি নিউজ, ২০ এপ্রিল ॥ নীলফামারীর সৈয়দপুরে রুনা আক্তার (২৮) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শাষকান্দর শাহাপাড়ায় নিজ শয়ন কক্ষ থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। দুই সন্তানের জননী রুনা আক্তার ওই গ্রামের এনজিও কর্মী মশিউর রহমানের স্ত্রী।
পুলিশ জানায়, পরিবারের দেয়া সংবাদের ভিত্তিতে ওই এনজিও কর্মীর বাড়িতে গিয়ে শয়ন কক্ষের মেঝেতে মরদেহটি পাই। পরিবারের লোকজন জানায়, রুনা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে নিহতের মামা তাজ উদ্দিন সরকার সিসি নিউজের কাছে অভিযোগ করেন, মশিউর ও তার পরিবারের লোকজনের বেদম প্রহারে রুনার মৃত্যু ঘটেছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারন উদঘাটনের জন্য লাশের ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তি পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।