• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন |

প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে ঈদ পর্যন্ত

সিসি ডেস্ক, ২৪ এপ্রিল ।। করোনাভাইরাসের বিস্তার রোধে আগামী ৫ মে (মঙ্গলবার) পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তার আওতায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় আগামী ঈদ পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ।

তিনি বলেন, আমাদের শিক্ষাপঞ্জি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান ২৪ এপ্রিল থেকে ৬ জুন পর্যন্ত রমজান ও ঈদের বন্ধ।  এরইমধ্যে যেহেতু ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে, সেহেতু বাকি দিনগুলো এমনিতেই বন্ধ থাকবে।

‘তবে আমাদের যেহেতু গত ১৮ মার্চ থেকে প্রতিষ্ঠান বন্ধ, সেহেতু ক্ষতি পুষিয়ে নিতে আমরা যেকোনো সময় প্রতিষ্ঠান খোলার চিন্তা করছি।  তবে পুরো বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির ওপর।’

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৮ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে।  প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ