• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদের খাদ‌্য সহায়তা অব‌্যহত

নীলফামারী, ২৪ এপ্রিল ।। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষের মাঝে অব্যাহত খাদ্য বিতরণের ১০ম দিনে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ চার শত মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেন। শুক্রবার দিনব্যাপি উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে তিনি ব্যক্তিগত অর্থায়নে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেন।
সকাল ১১ টার দিকে উক্ত ইউনিয়নের দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ছয় নং ওয়ার্ডের ২৫০ জন এরপর দুপুর ১২ টার দিকে মাহিগজ্ঞ কালি মন্দির চত্ত্বরে সাত নং ওয়ার্ডে এক শত জন ও দুপুরে চেয়ারম্যানের বাড়িতে ৫০ জন কর্মহীনকে খাদ্য সহায়তদা করা হয়।
এসময় উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিবুল রহমান দুলাল, বোড়াগাড়ী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মনজুর আহমেদ ডন, ওয়ার্ড আ.লীগের সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক রুহুল আমিন, ইউপি সদস্য জয়নাল আবেদীন প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, ডোমার উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌর সভায় ব্যক্তিগত ভাবে কর্মহীনদের খাদ্য সহায়তা অব্যাহত রেখেছি। যতদিন দেশে করোনা সংকট থাকবে, আমি আমার সাধ্য অনুযায়ী কর্মহীন মানুষের পাশে থাকার চেষ্টা করবো। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদেরও কর্মহীনদের পাশে থাকার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ