চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের চিরিরবন্দরে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে লুৎফর রহমান নামে এক বালু ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮ টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের আমবাড়ী বিশ্বনাথপুর ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান জানান, নদী থেকে অবৈধভাবে যারা বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।