• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ক্যাডেট কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

জয়পুরহাট, ২৫ এপ্রিল ।। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নওটিকা-পাঠানপাড়া এলাকা থেকে সুমাইয়া আকতার (১৫) নামে এক দশম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলের দিকে তার লাশ উদ্ধার করা হয়।

সুমাইয়া একই এলাকার মোকলেছুর রহমানের মেয়ে ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের দশম শ্রেণীর ছাত্রী।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ছুটি হওয়ায় সুমাইয়া গত ২ দিন আগে তার নিজ বাড়িতে আসে। সে ক্যাডেটে পড়বেনা বলে প্রায় পরিবারের সাথে জেদ করত। এ নিয়ে পরিবারের সাথে তার প্রায় ঝগড়াও হতো। শুক্রবার সকালে সুমাইয়ার মা তার কাছ থেকে তার মোবাইল ফোনটি কেড়ে নেয়। তখন থেকে সে তার পরিবারের উপর একটু রেগে ছিল।

ওসি আরও জানান, পরে বাড়ির সবাই জুম্মার নামাজ পড়তে গেলে সবার অজান্তে সে তার বাড়ির পাশে একটি স্কুলের কক্ষে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। তারপর বাড়ির লোকজন ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। বিকেলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ