• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

রংপুর, ২৬ এপ্রিল ।। রংপুরের পাগলাপীর এলাকায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) সকালে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো ১০ জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

রংপুর সদর কোতোয়ালি থানার ওসি সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাতটার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা থেকে দুইটি অটোরিকশায় করে কয়েকজন যাত্রী রংপুরের দিকে যাচ্ছিল। এসময় অটোরিকশাগুলো পাগলাপীর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সামনের চাকা বিস্ফোরিত হয়। এতে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুটোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরো ১০ জনকে রমেক হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার কাজে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসও অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ