• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

লকডাউন হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল

হবিগঞ্জ, ২৭ এপ্রিল ।। হবিগঞ্জ জেলা সদর হাসপাতালকে লকডাউন ঘোষণা করা হয়েছ। রোববার (২৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।

তিনি জানান, ডাক্তার-নার্সসহ ১১ কর্মকর্তা-কর্মচারীর করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে লকডাউন ঘোষণা করা হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন বলেন, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জীবাণুমুক্তকরণ ও অন্য আনুষাঙ্গিক কারণে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।  তবে ইউনিটের সেবা চালু থাকবে।  জনস্বার্থ বিবেচনায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে শনিবার হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের একজন চিকিৎসক, দুজন নার্স, ল্যাব টেকনোলজিস্ট, অ্যাম্বুলেন্সের চালক, তৃতীয় ও চতুর্থ শ্রেণির আরও ৫ জনসহ জেলায় ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এর মধ্যে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও ছিলেন।  ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) তাদের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়।  একই রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হবিগঞ্জের আরও একজনের করোনা শনাক্ত হয়।

সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান জানান, এখন পর্যন্ত জেলা থেকে এক হাজার ২২৩ নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৪৭ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। শনিবার সন্ধ্যায় সিলেটে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জের চুনারুঘাটের এক শিশুর মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ