• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

নিলামে উঠছে হুমায়ুন ফরীদির চশমা

বিনোদন ডেস্ক, ২৮ এপ্রিল ।। কিংবদন্তি অভিনয়শিল্পী হুমায়ুন ফরীদির ব্যবহৃত শেষ চশমা নিলামে তোলা হচ্ছে। ‘অকশন ফর অ্যাকশন’ নামে একটি ফেইসবুক পেইজ থেকে নিলাম পরিচালনা করা হবে; কবে সেটি নিলামে তোলা হবে শিগগিরই তা ঘোষণা দেওয়া হবে বলে জানান আয়োজকরা।

প্রয়াত এ অভিনেতা ব্যবহৃত চশমা বিক্রির পুরো অর্থ করোনাভাইরাস সঙ্কটে অসহায় হতদরিদ্রদের সহায়তায় ব্যয় করা হবে।

গতকাল সোমবার রাতে অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান রহমান খানের প্রথম অ্যালবাম ‘কথোপকথন’-এর মাস্টার ক্যাসেট নিলামে তোলা হয়।

এছাড়াও, ধারবাহিকভাবে নিলামে তোলা হবে নগর বাউল জেমসের প্রিয় কিছু সংগ্রহ, নুসরাত ইমরোজ তিশার প্রিয় শাড়ি, চিরকুট ব্যান্ডের সুমির নথ, গিটারিস্ট ইমনের গিটার, ড্রামার পাভেলের ড্রামস কিট।

পাশাপাশি বাকের ভাইয়ের সঙ্গে চায়ের দোকানে আড্ডা, মোস্তফা সরয়ার ফারুকীর পরবর্তী কোনো চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ কিংবা অনন্ত জলিলের সঙ্গে লং ড্রাইভে যাওয়ার সুযোগও থাকছে এ আয়োজনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ