• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে পুরো রমজান মাসে খাদ্য সহায়তা দিবেন প্রবাসী সোহেল রানা

নীলফামারী প্রতিনিধি ।। করোনা প্রভাবে পুরো রমজানে সংকটে থাকা মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সহ-সভাপতি ও নীলফামারী জেলা ছাত্রলীগের প্রাক্তন নেতা হোসেন সোহেল রানা।
নীলফামারী শহরের বিভিন্ন এলাকায় দুই হাজার মানুষকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে তার ব্যক্তিগত উদ্যোগে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু ও তেল।
বুধবার দুপুর থেকে ইবাদত ডায়াগনস্টিক সেন্টারের ব্যানারে এসব উপহার সামগ্রী বিতরণ শুরু করা হয়।
এদিন সওদাগড় পাড়া, বড় বাজার, মেলারডাঙ্গা, গাছবাড়ি, মিলন পল্লী, বারইপাড়াসহ বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন তাহাজ্জত হোসেন ও জেলা ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক নোহেল রানা।
যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সহ-সভাপতি হোসেন সোহেল রানা বলেন, করোনার কারণে যুক্তরাষ্ট্রে গৃহবন্দি থাকার কারণে এই উদ্যোগ নিতে দেরি হয়েছে আমার। উপস্থিত থাকতে না পারলেও সংকটের এই সময়ে পাশে থাকার চেষ্টা করছি।
তিনি বলেন, প্রথম পর্যায়ে নীলফামারী পৌরসভার নয়টি এলাকায় দুই হাজার মানুষকে খাদ্য সহায়তা দেয়া হবে। পর্যায়ক্রমে রমজান মাস জুড়ে অভাব অনটনে থাকা মানুষদের এই সহায়তা দেয়া হবে যাতে কয়েক বেলা খেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ