• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ব্রিটেনের আট লাখ মানুষ ইংরেজি জানে না!

Englishসিসি ডেস্ক: ব্রিটেনে বসবাসকারী প্রায় আট লাখ মানুষ ইংরেজি জানেনা বা অতি সামান্য জানে। অবাক করা তথ্য পাওয়া গেছে ২০১১ সালে পরিচালিত আদমশুমারির ওপর ভিত্তি করে এক গবেষণায়। প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

তথ্যমতে, ইংরেজি না জানাদের অর্ধেক মানুষ আবার কোনো কাজ করে না। যেসব মানুষ বিভিন্ন দেশ থেকে অভিবাসন করে ব্রিটেনে এসেছে তাদের মধ্যে ইংরেজি না জানার হার বেশি।

লেবার দলের সাবেক এমপি অ্যান ক্রিয়ার বলেন, পাকিস্তানি ও বাংলাদেশিদের মধ্যে এ সমস্যা অনেক বেশি। তার নির্বাচনী এলাকায় নারীদের এসেব দেশ থেকে বিয়ে করে নিয়ে আসা হয়। কিন্তু তাদের অঙ্গীভূত করতে অস্বীকার করা হয়।

গবেষণায় আরো দেখা যায়, ইংরেজি না জানাদের মধ্যে যারা কাজ করে, তাদের বেতন হয় সবচেয়ে কম। তবে ইংরেজি না জানলে চাকরিতে তাদের সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়।

গবেষণায় দেখা গেছে সবমিলিয়ে ইংরেজি পারে না বা খুব সামান্য পারে এমন মানুষের সংখ্যা প্রায় আট লাখ। এ সমস্যা নারীদের মধ্যে বেশি বলে জানা গেছে। ইংল্যান্ড ও ওয়েলস রাজ্যে বসবাসকারী প্রায় ৬০ ভাগ ইংরেজি না জানা মানুষই নারী।

গবেষণায় আরো দেখা গেছে, ইংল্যান্ড ও ওয়েলসে বসবাসকারী ৩৭ লাখ মানুষের মাতৃভাষা ইংরেজি ও ওয়েলস নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ