• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন |
শিরোনাম :

জলঢাকায় সড়ক দূর্ঘটনায় ভ্যান যাত্রীর মৃত্যু: ফায়ার সার্ভিস অফিস ভাঙচুর

নীলফামারী, ৩০ এপ্রিল ।। নীলফামারীর জলঢাকায় মোটরসা্কেলের ধাক্কায় মাইদুল ইসলাম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০ টার দিকে জলঢাকা-রংপুর সড়কের পেট্রোল পাম্প মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিস অফিস ভাঙ্গচুর করেছে বিক্ষুব্ধ জনতা। নিহত যুবক লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখচা গ্রামের খলিলুর রহমানের ছেলে। সে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘটনার সময় একটি অটোরিক্সা ভ্যানে জলঢাকা থেকে বড়ঘাট এলাকায় যাবার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাকেল ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের জন্য পাশ্ববর্তী ফায়ার সার্ভিস অফিসে যান। অ্যাম্বুলেন্স না পেয়ে সেখান থেকে ফিরে আসার সময় মারা যান তিনি।
এদিকে এ ঘটনায় ফায়ার সার্ভিস অফিসের দরজা-জানালা ও একটি গাড়ীর লুকিং গ্লাস ভাঙ্গচুর করেছে বিক্ষুব্ধ লোকজন।
তবে অভিযোগ অস্বীকার করে জলঢাকা ফায়ার সার্ভিসের ইনচার্জ মমতাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশটি পুলিশকে বুঝিয়ে দেয়া হয়। এলাকার কিছু লোক লাশ বহন করার জন্য অ্যাম্বুলেন্স চায়। নিয়ম না থাকায় সেটি দেওয়া সম্ভভ হয়নি। এতে লোকজন ফায়ার সার্ভিস অফিসে ভাঙ্গচুর চালায়। তিনি অভিযোগ করেন, ভাঙ্গচুরের সময় থানায় জানানো হলেও পুলিশ কোন ব্যাবস্থা নেয়নি।
এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ফোন পাওয়ার সাথে সাথে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ