• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন |

পীরগঞ্জে অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

পীরগঞ্জ (রংপুর), ০৩ মে ।।  রংপুরের পীরগঞ্জে  করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণির -পেশার মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ।

আজ রোববার দুপুরে উপজেলার রামনাথপুর ইউপির খেজমতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে রংপুর বিভাগ সমিতি, ঢাকা, করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ওই খাদ্য সহায়তা প্রদান করা হয় ।
সমিতির সহ-সভাপতি  ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব- রেজাউল আহসান প্রধান অতিথি হিসেবে ওই ত্রাণ বিতরণের উদ্বোধন করেন। এ সময় সমিতির অপর সহসভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, পীরগঞ্জের কৃতিসন্তান জাহাঙ্গীর আলম বুলবুল,  পীরগঞ্জ উপজেলা পরিষদ  চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, রামনাথপুর  ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলাম বিএসসিসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। রংপুর বিভাগ সমিতি, ঢাকার কোষাধ্যক্ষ পীরগঞ্জ‌রে তরুন শিল্পপতি সিরাজুল ইসলাম জানান, সমিতির ২০ লাখ টাকা ব্যয়ে রংপুরের  বিভিন্ন জেলায়   করোনার কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারে মাঝে গত ২৮ এপ্রিল থেকে  ওই খাদ্য সহায়তা প্রদান শুরু হয়। যা আজ ৩ মে রোববার  পীরগঞ্জের  খেজমতপুরে বিতরনের মধ্যদিয়ে প্রথম পর্যায়ের ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান সম্পন্ন হয় । এ কার্যক্রম সমিতির একটি চলমান প্রক্রিয়া  ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ