• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :

আরো ২৩৯ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

সিসি ডেস্ক, ০৫ মে ।। দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৩৯ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনা আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।মঙ্গলবার (৫ মে) পুলিশের সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দেশে করোনা হানা দেয়ার পর থেকে মঙ্গলবার (৫ মে) পর্যন্ত পুলিশের এক হাজার ১৫৩ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন পাঁচ জন। সোমবার (৪ মে) আক্রান্তের সংখ্যা ছিল ৯১৪ জনে। আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ জন। আইসোলেশনে আছেন ৩১৫ জন। কোয়ারান্টিনে আছেন এক হাজার ২৫০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ