• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আজ থেকে মসজিদে নামাজ পড়ার অনুমতি

সিসি ডেস্ক, ০৭ মে ।। আজ বৃহস্পতিবার জোহরের নামাজের ওয়াক্ত থেকে  ১২ শর্তে সুস্থ মুসল্লিরা মসজিদে নামাজ-জামাত আদায় করতে পারবেন। বুধবার (৬ মে) দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. সাখাওয়াত হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামার সঙ্গে পরামর্শের ভিত্তিতে আজ জোহরের ওয়াক্ত থেকে শর্ত সাপেক্ষে মসজিদে সুস্থ মুসল্লিরা জামাতে নামাজ পড়তে পারবেন।  তবে শর্ত মানা না হলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।  করোনার সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে নিচের নির্দেশনা বাস্তবায়ন করতে অনুরোধ করা হলো।

১২ নির্দেশনা-

১।  মসজিদে কার্পেট বিছানো যাবে না।  পাঁচ ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিস্কার করতে হবে।  মুসল্লিরা নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।

২। মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান পানি রাখতে হবে।  মসুল্লিকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে।

৩।  বাসা থেকে অজু করে, সুন্নাত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে।  অজু করার সময় ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

৪।  কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানতে হবে।

৫।  এক কাতার পরপর কাতার করতে হবে।

৬।  শিশু, বয়বৃদ্ধ, যেকোনও অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামাতে অংশ নিতে পারবেন না।

৭।  সংক্রমণ রোধে মসজিদের অযুখানায় সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।  মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

৮।  স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অনুসরণ করতে হবে।

৯।  মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না।

১০।  উল্লেখিত শর্ত পালন সাপেক্ষ প্রত্যেক মসজিদে সর্বোচ্চ ৫ জন নিরাপদ দূরত্ব বজায় রেখে ইতেকাফের জন্য অবস্থান করতে পারবেন।

১১।  করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়ার জন্য খতিব ও ইমামদের অনুরোধ করা যাচ্ছে।

১২।  খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাগণ পবিত্র রমজানুল মোবারক মাসের গুরুত্ব বিবেচনা করে মসজিদে নামাজ আদায়ের শর্ত শিথিল করার জন্য প্রধানমন্ত্রী কাছে দাবি জানিয়েছেন। সম্প্রতি সরকার সার্বিক বিবেচনায় কিছু কিছু ক্ষেত্রে বন্ধ ঘোষণার নিষেধাজ্ঞা শিথিল করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ, জনস্বাস্থ্য বিবেচনায় স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশাবলী অনুসরণ পূর্বক সতর্কতামূলক বিষয় মেনে চলার শর্তে ৭ মে জোহরের ওয়াক্ত থেকে সুস্থ মুসল্লিদের মসজিদে জামাতে নামাজ আদায়ের পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ