দিনাজপুর, ০৯ মে ।। দিনাজপুরে গত ২৪ ঘন্টায় এক নার্সের স্বামীসহ বিরলে দু’জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে দিনাজপুরে করোনা আক্রান্ত সংখ্যা ৩৮ জন।
আক্রান্তদের মধ্যে বিরল উপজেলা হাসপাতালের এক নার্সের স্বামী এবং আরেকজন ২ নং ফরককাবাদ ইউনিয়নের তেঘেরা গ্রামের বাসিন্দা রয়েছেন।
জানা গেছে, হাসপাতালের নার্স এবং তার আক্রান্ত স্বামী বিরল হাসপাতালের কোয়ার্টারের বসবাস করেন। আক্রান্ত স্বামী কয়েকদিন আগে দিনাজপুর থেকে এসেছেন। এছাড়াও গত বৃহস্পতিবার বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের চক কাঞ্চন ঘাট বাইশা পাড়া গ্রামে আরেক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত সনাক্ত হয়। তিনি বোচাগঞ্জ উপজেলা হাসপাতালে আয়া পদে কর্মরত।
দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কৃদ্দুস জানান, দিনাজপুরে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২টি পজেটিভ এসেছে। বিরল উপজেলা হাসপাতালের এক নার্সের স্বামী এবং আরেকজন ২নং ফরককাবাদ ইউনিয়নের তেঘেরা গ্রামের বাসিন্দা।
এখন পর্যন্ত শহরে ৭ জনসহ সদর উপজেলাতেই করোনায় আক্রান্ত সংখ্যা ১০ জন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছে দু’জন।
অন্যদিকে কাহারোল উপজেলায় ৭ জন, নবাবগঞ্জ উপজেলায় ৪ জন, ঘোড়াঘাট উপজেলায় ৪ জন, হাকিমপুর(হিলি) উপজেলায় দু’জন, ফুলবাড়ী উপজেলায় একজন, পাবর্তীপুর উপজেলায় ৫ জন, বোচাগঞ্জ উপজেলায় একজন এবং চিরিরবন্দর উপজেলায় একজন ও বিরল উপজেলায় ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনায় আক্রান্তদের মধ্যে শহরে দু’জন এবং নবাবগঞ্জে একজন,পার্বতীপুওে একজন ও ফুলবাড়ীতে একজনসহ ৫ জন করোনা যুদ্ধে জয়ী হয়ে সুস্থ্য হয়েছেন। আর একজনের সনাক্ত না হতেই মৃত্যু হয়েছে।
দিনাজপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭ জন নারী, একজন শিশু পুত্র, একজন শিশু কন্যা ও ২৯ জন পুরুষ।