খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামার সরহর্দ্দ এলাকার বছির উদ্দিন পাটোয়ারী পরিবারের ভালোবাসার উপহার সামগ্রী হিসেবে রমজান উপলক্ষে ও করোনার প্রভাবে কর্মহীন ও নিম্ন আয়ের দেড়শ দরিদ্র পরিবার পেল খাদ্য সহায়তা।
শনিবার (৯মার্চ) সকালে বছির উদ্দিন পাটোয়ারী পরিবারের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার সরহর্দ্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচ কেজি চাল,২কেজি আলু,মিষ্টি কুমড়া, হাফ লিটার সয়াবিন তেল,সাবান,লবণ প্যাকেট করে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মরহুম বছির উদ্দিন পাটোয়ারীর ছেলে, নাতি-নাতনী সহ পরিবারের সদস্যগণ।