• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন |

জয়পুরহাটে ঔষধ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

জয়পুরহাট,  ১০ মে ।।  জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া সরাইল গ্রামে আনোয়ার হোসেন শামিম (৪০) নামের এক ঔষধ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতের কোন এক সময় হত্যাকান্ডের এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ঔষধ ব্যবসায়ী ক্ষেতলাল উপজেলার সরাইল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, ্ রাতে ঔষধ ব্যবসায়ী আনোয়ার হোসেন ক্ষেতলাল উপজেলার মনঝার বাজারে তার ঔষধের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।

অদুরে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ক্ষেতলাল থানায় মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ