• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

করোনায় প্রাণ গেল আরেক পুলিশ সদস্যের

সিসি ডেস্ক, ১৬ মে ।। কোভিড-১৯ বা করোনাভাইরাসে পুলিশের আরেক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম নঈমুল হক। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। শনিবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। করোনায় এই নিয়ে পুলিশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো আটজনে।

সদরদপ্তর জানায়, মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানার ফতেয়াবাদে। তিনি দুই কন্যা এবং এক পুত্র সন্তানের পিতা ছিলেন। নঈমুল হক ২০০২ পুলিশ সদস্য হিসেবে চাকরি শুরু করেন।

করোনাভাইরাসে মারা যাওয়ায় নিয়ম মেনে দামপাড়া পুলিশ লাইন্সে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সিএমপি কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ